আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বিকেলে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু।
সভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, কৃষক দলের সহসভাপতি আইয়ুব কসাই, আজিবুর রহমান কালো ও জুরাল কসাই, ইউনিয়ন ওলামা দলের সভাপতি সবদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির সার্বিক প্রস্তুতি, ওয়ার্ডভিত্তিক নেতা-কর্মীদের অংশগ্রহণ, সাংগঠনিক সমন্বয়, শৃঙ্খলা এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিবেদক হাটবোয়ালিয়া