জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার এশার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো. তরিকুল ইসলাম। এছাড়া মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী ও মাওলানা মো. তরিকুল ইসলাম মাহমুদী সংক্ষিপ্ত আলোচনা করেন। আলোচনায় বক্তারা মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া