শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ইজিবাইক মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক ইউনুচ আলী ও সদস্যসচিব সুমন
  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৬ ইং
জীবননগরে ইজিবাইক মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

জীবননগর উপজেলায় ইজিবাইক মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সভায় ঐকমত্যের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. ইউনুচ আলী আর সদস্যসচিব হয়েছেন মো. সুমন মিয়া। এদিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. রবগুল ইসলাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আহমেদ মুসা, মো. শরিফুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. সুজন হোসেন কিরণ, মো. রিপন মিয়া, মো. রিপন হোসেন, মো. জাহাঙ্গীর আলম বাবু ও মো. আজিজুল হক।


জীবননগর ইজিবাইক মালিক সমিতির নবগঠিত এই আহ্বায়ক কমিটি ইজিবাইক মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান, সড়ক নিরাপত্তা, যানবাহন নিবন্ধন ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আহ্বায়ক মো. ইউনুচ আলী বলেন, ‘আমরা সকল মালিকের ঐক্য বজায় রেখে জীবননগর উপজেলায় ইজিবাইক চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে কাজ করব। প্রশাসনের সঙ্গেও সমন্বয় রেখে মালিকদের অধিকার আদায়ে আমরা সচেষ্ট থাকব।’



কমেন্ট বক্স