বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় পরোয়ানাভুক্ত পাঁচ আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২৬ ইং
দামুড়হুদায় পরোয়ানাভুক্ত পাঁচ আসামি গ্রেপ্তার

দামুড়হুদায় পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা-পুলিশ। গত সোমবার রাত ও গতকাল মঙ্গলবার ভোর বিভিন্ন পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন- গোবিন্দহুদা গ্রামের মৃত আক্কাস মন্ডলের ছেলে আকামত মন্ডল (৬৫), জগন্নাথপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে জামাত আলী (৩৮), পীরপুরকুল্লা (খালপাড়া) গ্রামের ওয়াজেদ মন্ডলের ছেলে কুদ্দুস আলী (২৮), বাঘাডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে বারেক (৪৮) এবং লোকনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মো. শাহাবুল হোসেনের ছেলে আ. হান্নান (৩৪)। পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পৃথক অভিযান শেষে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে পাঁচ আসামিকে আদালতে সমর্পণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



কমেন্ট বক্স
notebook

প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার