আলমডাঙ্গা ও জীবননগরে তিন ব্যবসায়ী ও ছয় মাদকসেবীর জেল
- আপলোড তারিখঃ
২৬-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত : সদর থানা ও তিতুদহে আটক ৩
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বড় বাজার ব্রীজের নিচ থেকে মদ পান করার দায়ে দৌলৎদিয়াড়ের ছানোয়ার হোসেনকে (৪৫) আটক করে। গতকাল শনিবার সন্ধ্যার পর সদর থানার এসআই মকবুল হোসেন বড় বাজর ব্রীজের নিচে অভিযান চালিয়ে দৌলৎদিয়াড়ের মৃত মতলেব আলীর ছেলে ছানোয়ার হোসেনকে মদ্যপ অবস্থায় আটক করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
তিতুদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ক্যাম্পের এসআই লিটন গাজি ও এএসআই লিয়াকত হোসেন শুক্রবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবন ও ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ২ জন এবং পৃথক একটি মামলায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ক্যাম্প সূত্রে জানা গেছে, সদর উপজেলার তিতুদহ ক্যাম্প পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে শুক্রবার রাতে মাদকসেবন ও বিক্রির অভিযোগে একই ইউনিয়নের গড়াইটুপি গ্রামের মৃত জুমার আলীর ছেলে মক্কেল আলি, বড়শলুয়া গ্রামের মৃত আফসার আলির ছেলে নজির উদ্দিন, এবং পৃথক একটি মামলায় গবরগাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে নাজেস আলিকে গ্রেফতার করে। গতকাল শনিবার আসামীদ্বয়কে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এসআই লিটন গাজী।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গার ষ্টেশনপাড়ায় অভিযান চালিয়ে এক মাদকব্যবসায়ী ও ছয় মাদকসেবীকে আটক করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে পৌর এলাকার ষ্টেশনপাড়ায় অভিযান চালিয়ে ষ্টেশনপাড়ার মাদকব্যবসায়ী রুবেলের স্ত্রী আলোমতি, উপজেলার কুলপালা গ্রামের মৃত বরকত মন্ডলের ছেলে শহীদুল ইসলাম, বদর উদ্দিন মন্ডলের ছেলে রাজ্জাক আলী, কহর আলীর ছেলে মতিয়ার রহমান, ভালাইপুর গ্রামের সাহেব আলীর ছেলে নওশাদ আলী, একই গ্রামের মৃত জেহাল মন্ডলের ছেলে আমিনুল হক, মুন্সীগঞ্জের জেহালা গ্রামের বাহার আলীর ছেলে জামাত আলীকে ষ্টেশনপাড়া থেকে আটক করা হয়। পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকব্যবসায়ী আলোমতিকে ১ বছর ও বাকী ৬ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন এসআই মোহাব্বত আলী, এসআই সাইফুল ইসলাম, এসআই গিয়াস উদ্দিন, এসআই হাসিবুল ইসলাম, এএসআই মিরাসসহ সঙ্গীয় ফোর্স।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে প্রকাশ্যে মাদক বিক্রি করার অপরাধে দুই জনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় মাদকদ্রব্য আইনে ১৯৯০ সালের ১৯ এর (৯) ধারার ১১ মতে অপরাধে দু’জন মাদকব্যবসায়ীকে ৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির সরঞ্জামসহ আটক করে দু’জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে গতকাল শনিবার বিকালে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে আটক করে। আটককৃত মাদকব্যবসায়ীরা হলো- জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে ইব্রাহিম (৩২) ও একই গ্রামের কদমের ছেলে রাজা (২৫)। আদালত সুত্রে জানা যায়, গতকাল শনিবার বিকাল জীবননগর থানার (ওসি) এনামুল হকের নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতকে পূর্ণসহযোগিতা করেন।
কমেন্ট বক্স