সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মদ-গাঁজা ও ইলিশ মাছ জব্দ

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২৬ ইং
জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মদ-গাঁজা ও ইলিশ মাছ জব্দ

জীবননগর সীমান্তে পৃথক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩২ বোতল ভারতীয় মদ, ৩ কেজি গাঁজা ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


এর মধ্যে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬৩/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের কদর আলীর বাঁশবাগানে অভিযানটি পরিচালিত হয়। নায়েব সুবেদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল ভারতীয় মদ ও ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


এদিকে, রাত ১২টা ৫০ মিনিটের দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। সীমান্ত পিলার ৬৮/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের পশ্চিমপাড়ার বড় মিয়ার আমবাগান থেকে আসামিবিহীন অবস্থায় ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষ