রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় স্ট্রোক করে পাখি ভ্যান থেকে পড়ে চালকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২৬ ইং
দামুড়হুদায় স্ট্রোক করে পাখি ভ্যান থেকে পড়ে চালকের মৃত্যু

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামে পাখি ভ্যান চালক জুয়েল স্ট্রোক করে ভ্যান থেকে পড়ে নিহত হয়েছেন। নিহত জুয়েলের বয়স ছিল ৪০ বছর। তিনি রুদ্রনগর গ্রামের আব্দুলের ছেলে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে জয়রামপুর দোয়ার ধারে পাখি ভ্যান চালানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়ে যান এবং মাটিতে ছিটকে পড়ে নিহত হন।

জানা যায়, দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামের আব্দুলের ছেলে জুয়েল প্রতিদিনের মতো পাখি ভ্যান নিয়ে যাত্রী নিয়ে দামুড়হুদা বাজারে আসেন। পরে বাড়ি ফিরে যাওয়ার সময় জয়রামপুর দোয়ার কাছে পৌঁছালে পাখি ভ্যান চালানোর অবস্থায় তিনি স্ট্রোক করেন এবং মাটিতে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাউলি ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বলেন, জুয়েল পাখি ভ্যান নিয়ে বাড়ি ফেরার সময় স্ট্রোক করে নিহত হয়েছে। জুয়েলের এক ছেলে ও এক মেয়ে। সে খুব ভালো ছেলে ছিল।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে শরীফুজ্জামানের শুভেচ্ছা বিনিময়