চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ বাজারে মাদক বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহফুজুর রহমান নওশাদ। এসময় ক্যাম্পের এএসআই সদরুল আলম, এএসআই অহিদুল ইসলাম, এএসআই শামীম হোসেনসহ পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও পথসভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহফুজুর রহমান নওশাদ বলেন, আমাদের এলাকায় কোনোভাবেই মাদক বিক্রি করতে দেওয়া হবে না। আপনাদের এলাকায় কেউ মাদক বিক্রি করলে পুলিশকে তথ্য দিন। মাদক বিক্রেতাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের একটি অংশও মাদকের দিকে ঝুঁকে পড়ছে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে অভিভাবক ও এলাকাবাসীকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর থানার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
পথসভায় পুলিশ সদস্যরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক বিক্রি ও সেবনের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
প্রতিবেদক সরোজগঞ্জ