শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন

  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২৬ ইং
গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। অনুমোদিত নতুন অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হামিদুল ইসলাম। একই সঙ্গে কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে হারুন-অর-রশিদ, অভিভাবক সদস্য হিসেবে মিলন মিয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। নির্ধারিত সময়ের জন্য গঠিত এ অ্যাডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে।


নতুন সভাপতি হামিদুল ইসলাম দায়িত্ব পাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সাধারণ শিক্ষক সদস্যসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


শুভেচ্ছা বিনিময়কালে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা নতুন সভাপতিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।


নবনিযুক্ত সভাপতি হামিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের দায়িত্ব পাওয়া তাঁর জন্য সম্মানের বিষয়। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শুধু কমিটি বা শিক্ষকদের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা নিয়ে গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়কে আরও সুন্দর ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।



কমেন্ট বক্স