মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা হয়। কর্মশালার প্রতিপাদ্য ছিলো "মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি"।
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস। উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. সহিদুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. নাহিদ হাসান, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিরুল ইসলাম ও ড্রাফসম্যান (মেকানিক্যাল) সালাউদ্দিন।
এসময় বক্তারা শিক্ষার্থীদের নিরাপদে চলাচল ও সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেল আয়োজিত এ কর্মশালায় বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।




কমেন্ট বক্স
notebook

জীবননগরের বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারিসহ ৩ নেতাকে পুনর্বহাল