মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে এসপি

সামাজিক অবক্ষয় রুখতে সচেতনতার বিকল্প কিছু নেই

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে এসপি

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠনের সভাপতি আহসান হাবীব শিপলুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাঈম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। গতকাল সোমবার সকাল ১০টায় সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠন।
প্রধান অতিথির বক্তব্যে এসপি বলেন, পুলিশের সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু হয় নানারকম অপরাধ ও অপরাধী নিয়ে কাজ। কিন্তু আজকের দিনটা ব্যতিক্রম। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিভিন্ন ভালো কাজের মধ্যে অন্যতম একটি ভালো কাজ হলো বৃক্ষরোপণ। শুধু বৃক্ষরোপণ নয়, সেই সাথে তার পরিচর্যাও অত্যন্ত জরুরি। বাল্যবিয়ে, মাদক, জুয়া, ইভটিজিংসহ সর্বোপরি সামাজিক অবক্ষয় রুখতে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তোমরা যারা ছাত্র-ছাত্রী আছো সকলেই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে। আমরা তোমাদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আব্দুল ওয়াহেদ মিয়া, সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাড মশিউর রহমান পারভেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান, সহকারী শিক্ষক রবিউল ইসলামসহ স্থানীয় সুধী মহল।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা