শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অরিন্দমের সুহৃদ স্মরণ দিবস পালন

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় অরিন্দমের সুহৃদ স্মরণ দিবস পালন
নিজস্ব প্রতিবেদক: ‘তব চেতনায় প্রানিত অনুক্ষন, মম তিমির বিদায়ী আলোর অন্বেষণ’ প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় অরিন্দমের প্রয়াত ১৪ সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে তাদের সহকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা। এ উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় সন্ধ্যা জেলা শিল্পকলা একাডেমির শ্রীমন্ত টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে সকাল ৮টায় অরিন্দম কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভায় অরিন্দম’র সভাপতি ইয়াকুব আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ। প্রধান বক্তা ছিলেন অরিন্দম’র সাবেক সভাপতি ও উপদেষ্টা কমিটির সদস্য মো. আলাউদ্দীন। অরিন্দম’র সাধারণ সম্পাদক বজলুর রহমান জোয়ার্দ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শাহান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান, উদীচী-চুয়াডাঙ্গা’র সাধারণ সম্পাদক জহির রায়হান, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহম্মেদ, প্রদীপণ বিদ্যাপিঠের অধ্যক্ষ নূর-ই আলম মোর্শেদা। অরিন্দম’র উপদেষ্টা কমিটির সদস্য কাজল মাহমুদ, হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক সেলিমুল হাবীব সেলিম। আলোচনা সভায় বক্তারা ভাবগাম্ভীর্যপূর্ণ এবং শোকাবহ পরিবেশে অরিন্দম’র ১৪ সদস্যের সামাজিক ও সাংস্কৃতিক জীবন নিয়ে বিষদ আলোচনা করেন।


কমেন্ট বক্স
notebook

ভোজ্যতেলের ঊর্ধ্বগতিতে নিয়ন্ত্রণহীন বাজার