মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের ওপর হামলার অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২৬ ইং
দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের ওপর হামলার অভিযোগ

চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ইউনানী চিকিৎসক আব্দুল হান্নানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধর করে আহত এবং তার কাছে থাকা ৪২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গতকাল সোমবার বিকেল পৌনে ৬টার দিকে দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের রাফিউল হোসেন (২৩), মিষ্টার (২৮) ও সাগর ফকির (৪০) নামে তিনজনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দিয়েছেন আব্দুল হান্নান।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা পুড়াপাড়া এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা করেন। এতে তার বাম হাত, মাথা, ঘাড়, কাঁধ ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে তার পকেটে থাকা ওষুধ কেনার ৪২ হাজার ৫০০ টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের সহায়তায় তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি থানায় অভিযোগ করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা