শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে এমপি রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

চুয়াডাঙ্গাকে হারিয়ে ফাইনালে খুলনা
  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২৬ ইং
জীবননগরে এমপি রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

চুয়াডাঙ্গার জীবননগরে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত এমপি রুহুল আমিন মাদক বিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলকে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা সান স্পোর্টিং ক্লাব। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে খুলনা ২-১ গোলে চুয়াডাঙ্গাকে পরাজিত করে। ম্যাচে খুলনার হয়ে গোল দুটি করেন রুমন ও অন্তু। চুয়াডাঙ্গার পক্ষে একমাত্র গোলটি করেন রিফাত।


দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার পান খুলনা দলের খেলোয়াড় রুমন (পাবনা)। খেলা দেখতে বিকেল থেকেই মাঠে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক। পুরো ম্যাচজুড়েই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। জীবননগর ক্লাবের সভাপতি মাজেদুর রহমান লিটনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত ম্যাচ শেষে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি (তদন্ত) আতিয়ার রহমান, সাবেক তারকা ফুটবলার গিয়াস উদ্দিন পিনা ও মানিক জোয়ারদার, চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, জীবননগর ক্লাবের উপদেষ্টা কাজী মামুনুর জামান আদুন, মহেশপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জিয়াউর রহমান, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের কর্ণধার তারিকুল ইসলাম তরু, বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ বিল্লাল হোসেন এবং সমাজসেবক মাওলানা আবু বকর সিদ্দিক।
এছাড়া জীবননগর ক্লাবের সহসভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল মোতালেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ম্যাচ পরিচালনা করেন রেফারি সাইফুর রহমান সেণ্টু, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি ও আব্দুল হাই। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে জীবননগর ক্লাবের এ আয়োজন স্থানীয় সুধীজনের প্রশংসা কুড়িয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম, গ্রেপ্তার বোন