শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় দস্যুতা মামলার আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৬ ইং
দামুড়হুদায় দস্যুতা মামলার আসামি গ্রেপ্তার

দামুড়হুদায় দস্যুতা মামলায় মো. শরিফুল ইসলাম শরিফ (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফুল ইসলাম শরিফ দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মৃত জামাত আলীর ছেলে। পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সিয়াবুল ইসলাম অভিযান পরিচালনা করেন। দামুড়হুদা মডেল থানার (যার মামলা নং-০৭, তারিখ ১৮ মে ২০২৫) পেনাল কোডের ৩৯৮ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


দামুড়হুদা মডেল থানা-পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

বিদ্যুৎ সংকটে স্থবির ঝিনাইদহ, ব্যাহত হচ্ছে কৃষি সেচ ও শিল্প উৎপাদন