শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় জামায়াতের উদ্যোগে ক্রীড়া-সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় জামায়াতের উদ্যোগে ক্রীড়া-সামগ্রী বিতরণ

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় মাদ্রাসা মাঠে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ও অর্থায়নে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে ২টি ক্রিকেট ব্যাট, ১টি ফুটবল ও ১ সেট জার্সি দেওয়া হয়।


মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হারুন অর-রশিদ, মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী, আন্দুলবাড়ীয়া-ডুমুরিয়া জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা মুজাহিদুর রহমান মুসা, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ফরহাদ হোসেন ডাকু ও সানোয়ার হোসেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়া সামগ্রী পেয়ে মাদরাসার শিক্ষার্থীরা খেলাধুলায় আরও উৎসাহিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।



কমেন্ট বক্স
notebook

বিদ্যুৎ সংকটে স্থবির ঝিনাইদহ, ব্যাহত হচ্ছে কৃষি সেচ ও শিল্প উৎপাদন