শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাজদিয়া গ্রামে হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শাড়ি বিতরণ করেছেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বাজদিয়া গ্রামের সর্দ্দারপাড়ায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নিজস্ব তহবিল থেকে এসব শাড়ি বিতরণ করা হয়।


শাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদ, সাধারণ সম্পাদক মোল্লা হাসিবুল হোসেন (শান্ত), ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল হুদা মল্লিক, ওয়ার্ড রুকন আরমান আলীসহ স্থানীয় নেতা-কর্মীরা। এসময় নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।



কমেন্ট বক্স
notebook

বিদ্যুৎ সংকটে স্থবির ঝিনাইদহ, ব্যাহত হচ্ছে কৃষি সেচ ও শিল্প উৎপাদন