শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৬ ইং
আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

আলমডাঙ্গায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার তিনজনের মধ্যে একজনের কাছ থেকে একটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপর দুজন মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি।


পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে এসআইশীতল বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা উপজেলার বক্সীপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বক্সীপুর গ্রামের মো. হাসানের বাঁশবাগানের মধ্য থেকে একই গ্রামের মো. বাবলুর ছেলে মো. সাকিবকে (২০) একটি টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে রাত ১০টার দিকে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়।


অপর দিকে, এসআই শোভন কুমার কুণ্ডু সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি গড়চাপড়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মো. এনামুল হককে (৪২) গড়চাপড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন। এছাড়া এসআই মো. নাজমুল করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে একই আইনের আরেক মামলার তদন্তে প্রাপ্ত আসামি রাধিকাগঞ্জ গ্রামের মৃত আব্দুলের ছেলে মো. লিয়নকে (২৬) রাধিকাগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার এনামুল হক ও লিয়নকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপর দিকে, সাকিবকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল আদালতে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

বিদ্যুৎ সংকটে স্থবির ঝিনাইদহ, ব্যাহত হচ্ছে কৃষি সেচ ও শিল্প উৎপাদন