শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাহেলা খাতুন গার্লস একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন

সভাপতির দায়িত্ব নিলেন সুমন পারভেজ খাঁন
  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৬ ইং
রাহেলা খাতুন গার্লস একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন

চুয়াডাঙ্গা সদর উপজেলার রাহেলা খাতুন গার্লস একাডেমির নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ছয় মাসের জন্য অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ১০ আগস্ট বিদ্যালয় পরিদর্শক মু. এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার এই কমিটির সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেন।


অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন সুমন পারভেজ খাঁন। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত হয়েছেন মো. ফরিদ হোসেন এবং অভিভাবক সদস্য হিসেবে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত হয়েছেন মো. ইলিয়াস হোসেন। আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ)’ এর প্রবিধান ৬৪-এর উপ-প্রবিধান (১) অনুযায়ী পত্র ইস্যুর তারিখ থেকে অনধিক ছয় মাসের জন্য এ অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে প্রবিধানমালার প্রবিধান ১০-এর উপ-প্রবিধান (১) অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে দাখিল করতে অ্যাডহক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

বিদ্যুৎ সংকটে স্থবির ঝিনাইদহ, ব্যাহত হচ্ছে কৃষি সেচ ও শিল্প উৎপাদন