বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল করীব খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্যরা। গতকাল বুধবার পৃথক সময়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।


হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সেলিমের নেতৃত্বে সাংবাদিকেরা দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল করীব খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় হয়। সমাজের অপরাধ, মাদক, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

পরে বেলা দুইটার দিকে হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্যরা চুয়াডাঙ্গা জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে জেলা পরিষদের প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় জেলার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাংবাদিকতা ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।


সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, সহসভাপতি লাবলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফুল হক, দপ্তর সম্পাদক আলী আকবর, প্রচার সম্পাদক নিশান মিয়া, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান রুবেল, সদস্য আশিকসহ হিজলগাড়ী প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত