বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ১০ দিনব্যাপী ‘ডিফেন্স অব আর্ট’ ক্যাম্পের সমাপ্তি

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২৬ ইং
আলমডাঙ্গায় ১০ দিনব্যাপী ‘ডিফেন্স অব আর্ট’ ক্যাম্পের সমাপ্তি

আলমডাঙ্গায় স্বয়ম্ভর ক্রীড়া কুঠির আয়োজনে ১০ দিনব্যাপী ‘ডিফেন্স অব আর্ট ক্যাম্প-২০২৬’ শেষ হয়েছে। ক্যাম্পে ২০ জন কিশোর-কিশোরীকে বক্সিং, উশু, ক্যারাটে ও তায়কোয়ান্ডোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যাম্পে তরুণদের আত্মরক্ষামূলক ক্রীড়ায় দক্ষ করে তুলতে প্রশিক্ষক ও প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা সরকারি কলেজের ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক সাঈদ এম হিরন ও সাব্বির আহমেদ।


সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেওয়া ২০ শিক্ষার্থীর মধ্যে জার্সি বিতরণ করেন মন্ডল স্পোর্টসের স্বত্বাধিকারী ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মামুনুর রহমান মন্ডল। এসময় স্থানীয় ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে স্বয়ম্ভর ক্রীড়া কুঠিরকে একটি ফুটবল উপহার দেন তিনি। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মরক্ষার দক্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত