ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এএস (এইচএসসি সমমানের) লেভেল পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের সন্তান মালিহা মারজানাহ। তিনি গোপালপুর গ্রামের ইঞ্জিনিয়ার মো. মুজিবুল হক ও জেসমিন আরার জ্যেষ্ঠ কন্যা। এ বছর ব্রিটিশ কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত এএস লেভেল পরীক্ষায় তিনি গণিত বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর অর্জন করে ডড়ৎষফ ঐরমযবংঃ গধৎশ লাভ করেছেন।
উল্লেখ্য, মালিহা মারজানাহ এর আগেও ২০২৫ সালে ‘ও’ (ঙ) লেভেল পরীক্ষায় গণিত বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর অর্জন করে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। ধারাবাহিক এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তার এই অসামান্য অর্জনে পিতা-মাতা ছাড়াও বড় চাচা রয়েল এক্সপ্রেসের স্বত্বাধিকারী মো. এনামুল হক এবং মেজো চাচা মো. একরামুল হক সকলের কাছে মালিহার জন্য দোয়া কামনা করেছেন।
পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও মালিহা তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতা কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক