মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল রানা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল রানা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জুয়েল রানা চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীননগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল রানার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালে সরোজগঞ্জ বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জুয়েল রানা ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।


এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার জুয়েল রানার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় বাংলা কিউআর কোডে লেনদেনের প্রচারে রোড-শো