সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পদ দখলে আ.লীগের ছয়, বিএনপির নয়

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০১৭ ইং
পদ দখলে আ.লীগের ছয়, বিএনপির নয়
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন’১৮ সম্পন্ন সভাপতি পদে আ’লীগের নুরুল ইসলাম : বিএনপি’র রউফ সাধারণ সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: উৎসবমূখর পরিবেশে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ নির্বাচন-২০১৮ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী আইনজীবী ও সমমনা পরিষদ থেকে অংশ নিয়ে সভাপতিসহ ছয়টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সাধারণ সম্পাদকসহ নয়টি পদে জয়লাভ করেছে স্ব স্ব প্রার্থীরা। শুক্রবার সকাল আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ করা হয়। ১৬৬ জন ভোটারের মধ্যে ১৬৫ জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পাঁচটি ভোট বাতিল করা হয়। গণনা শেষে সন্ধ্যা ছয়টায় নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রশিদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। বেসরকারি ফলাফলে আওয়ামী আইনজীবী ও সমমনা পরিষদ থেকে পুন:নির্বাচিত সভাপতি মো. নুরুল ইসলাম ৮৯ ভোট, সহ-সভাপতি পদে মামুন আক্তার ৯০ ভোট এবং সদস্য পদে তুহিন আহমেদ ১০২ ভোট, আনারুল হক ৯০ ভোট, নাসির উদ্দিন (৩) ৮৬ ভোট এবং আবু তালেব বিশ্বাস ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে বিএনপি সমর্থিত ঐক্য পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে আ.স.ম আব্দুর রউফ ৮৩ ভোট, সহ-সভাপতি পদে সিরাজুল ইসলাম ৮৬ ভোট, যুগ্ম সম্পাদক পদে হেমায়েত উল্লাহ বেল্টু ১০০ ভোট ও আসাদুজ্জামান আসাদ ৮৫ ভোট এবং সদস্য পদে মাসুদ পারভেজ ৯৩ ভোট, আতিয়ার রহমান (২) ৯১ ভোট, শাহিন আকতার ৮৭ ভোট, শাহাজামাল ৮২ ভোট ও রুবিনা পারভীন রুমা ৮২ ভোট পেয়ে কাঙ্খিত জয় ছিনিয়ে নিয়েছেন। অপরদিকে, সভাপতি পদে বিএনপি সমর্থিত সভাপতি পদপ্রার্থী এমএম শাহজাহান মুকুল ৭০ ভোট, সহ-সভাপতি পদপ্রার্থী একলাছুর রহমান (কাজল) ৭৬ ভোট ও সদস্য পদে আনছার আলী ৬১ ভোট, হারুনর রশিদ বাবলু ৫৭ ভোট, জীল্লুর রহমান জালাল ৭৮ ভোট এবং আসাদুজ্জামান মিল্টন ৭৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এ ছাড়া আওয়ামী আইনজীবী ও সমমনা সমর্থিত পরাজিত সহ-সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মো. শাহাজাহান আলী ৬৬ ভোট, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. বেলাল হোসেন ৭৬ ভোট, যুগ্ম সম্পাদক পদে রবিউল হক রবি ৫৯ ভোট ও কাইজার হোসেন জোঃ শিল্পী ৭৪ ভোট, সদস্য পদে সুজাউদ্দীন ৭৮ ভোট, মোহা. নাসিম উদ্দীন ৭৫ ভোট, সামসুল আরেফীন ভুট্টো ৬৮ ভোট, আবু তালেব ৭২ ভোট এবং মাসুদুর রহমান টিটন ৬৮ ভোট পান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি নুরুল ইসলাম বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে ভোটাররা তাঁকে নির্বাচিত করায় ভোটারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। অপরদিকে সাধারণ সম্পাদক আসম আব্দুর রউফ বলেন, বার ও বেঞ্চের সুসম্পর্ক বজায় রাখার জন্য আইনজীবীদের সাথে নিয়ে কাজ করব।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড