রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
শেখ হাসিনার ফাঁসি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে

চুয়াডাঙ্গায় বিএনপির মোটরসাইকেল শোডাউন

  • আপলোড তারিখঃ ০৯-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বিএনপির মোটরসাইকেল শোডাউন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার এবং ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউন করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে শত শত নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে শোডাউন শুরু করেন। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোডাউনটি পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে শহরজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় আওয়ামী লীগের ‘অপশক্তি’ রুখে দেওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। শোডাউন শেষে সাহিত্য পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।


বক্তব্যে সফিকুল ইসলাম পিটু বলেন, ‘কারণ ও তাৎপর্য আছে বলেই আমরা আজ সাহিত্য পরিষদে উপস্থিত হয়েছি এবং মোটরসাইকেল র‌্যালি করেছি। ফ্যাসিবাদী হাসিনার লোকজন চুয়াডাঙ্গার বিভিন্ন আনাচে-কানাচে নতুন করে সক্রিয় হচ্ছে। প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই চুয়াডাঙ্গাকে চিরতরে ফ্যাসিবাদমুক্ত করার লক্ষ্যে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আমরা এই যৌথ মিছিল করেছি।’


তিনি আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের নেত্রী শেখ হাসিনা ও তাঁর দোসররা দেশ থেকে পালিয়ে গেছেন। আপনারা আর রাজনীতি করতে পারবেন না। শেখ হাসিনা গত ৫ আগস্ট সাংবাদিক সম্মেলন করবেনÑএমন কথা বলা হলেও তিনি লাইভে এসে তাঁর চেহারা দেখাননি। একটি অডিও প্রকাশ করা হয়েছে, সেটিও শেখ হাসিনার কণ্ঠ কি না, তা নিশ্চিত নয়। তাই ভুয়া সংবাদ পেয়ে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশকে শান্ত রাখার লক্ষ্যে আওয়ামী লীগ ছেড়ে সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করুন। এতে আমাদের কোনো আপত্তি নেই।’


তিনি বলেন, ‘আপনারা একত্র হয়ে মিছিল করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা কখনো মেনে নেবে না। আওয়ামী লীগ ছেড়ে দেশ গঠনে সহযোগিতা করুন। আমরা আপনাদের পাশে থাকব। আগামী দিনে সুন্দর চুয়াডাঙ্গা গড়ে তুলতে আমরা চুয়াডাঙ্গার মানুষের পাশে থাকব।’


জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা যুবদলের সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি খন্দকার আরিফ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিন্টু, যুগ্ম আহ্বায়ক রায়হানুল কাজল, আব্দুল্লাহ আল-মেহেবুব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এ. হাসান, সদস্যসচিব শরিফুল ইসলাম রাজাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




কমেন্ট বক্স
notebook

গাংনীর বেতবাড়িয়ায় পরিত্যক্ত জমিতে একাধিক মাইনসদৃশ বস্তুর সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ