রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সাবেক শিক্ষকের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৯-০৮-২০২৬ ইং
আলমডাঙ্গায় সাবেক শিক্ষকের ইন্তেকাল

আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর এক্সচেঞ্জ পাড়ার (৭ নম্বর ওয়ার্ড) বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক শামসুদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে তৈয়ব ও তৌহিদ, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।


শামসুদ্দিন একে আজাদ আলমডাঙ্গা নাগরিক নাট্যদলের সহসভাপতি এবং এক্সচেঞ্জ পাড়া মসজিদ কমিটির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে আলমডাঙ্গা শিক্ষক সমিতির সভাপতি, সম্পাদকসহ শিক্ষকরা এবং আলমডাঙ্গা নাগরিক নাট্যদলের সভাপতি খন্দকার হামিদুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক ডা. অমল কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক কবির হোসেন, যুগ্ম সম্পাদক রমজান আলী, সহসভাপতি বাবু নরেন্দ্র নাথ চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজা শেষে গোবিন্দপুর কবরস্থানে তাঁর দাফন করা হয়।



কমেন্ট বক্স
notebook

গাংনীর বেতবাড়িয়ায় পরিত্যক্ত জমিতে একাধিক মাইনসদৃশ বস্তুর সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ