শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের  আসর ‘পদধ্বনি’-এর ১৬২৭তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় পরিষদের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা।


অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, মরিয়ম সুলতানা ভুবন, আব্বাস উদ্দীন, হারুন অর রশিদ, খালেকুজ্জামান, বনলতা, মো. শহিদুল ইসলাম, মর্জিনা খাতুন, মোজাম্মেল হক, আবু নাসিফ খলিল, আনছার আলী, পূর্ণিমা সাহা, হুমায়ূন কবির, হাবিব বাবু ও মিম্মা সুলতানা মিতা। পুর্ণিমা সাহা তার সুমধুর কণ্ঠে গান শুনিয়ে পদধ্বনি আসরকে প্রাণবন্ত করে তোলেন। পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক  আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল ও পূর্ণিমা সাহা।


বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য মো. আলাউদ্দিনের অসুস্থতায় রোগমুক্তির জন্য দোয়া করা হয়। পরিষদের সাধারণ সদস্য আব্বাসউদ্দীন দোয়া মোনাজাত পরিচালনা করেন। সবশেষে সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬২৭তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত