শনিবার, ৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ৯ মামলার আসামি গিরি মণ্ডল আটক

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২৬ ইং
দামুড়হুদায় ৯ মামলার আসামি গিরি মণ্ডল আটক

দামুড়হুদা মডেল থানা পুলিশ বিভিন্ন থানায় দায়ের হওয়া ৯টি মামলার আসামি আজিজুল হক ওরফে গিরি মণ্ডলকে (২৭) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার গিরি মণ্ডল দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের বগু মণ্ডলের ছেলে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নিজ এলাকা হুদাপাড়া থেকে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক নির্দেশনা এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) মো. সবুজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে হুদাপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল হক ওরফে গিরি মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের তথ্যমতে, তিনি দামুড়হুদা, জীবননগর ও মেহেরপুর থানায় দায়ের হওয়া মোট ৯টি মামলার আসামি। এর মধ্যে দামুড়হুদা মডেল থানার মামলা নম্বর-০১, তারিখ ৩ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৮০/৩৪ ধারার মামলারও এজাহারভুক্ত আসামি তিনি। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



কমেন্ট বক্স
notebook

শেখ হাসিনা গণহত্যাকারী হিসেবে কারাগারে যাবেন