কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা ও মুফাসসিরে কুরআন মাওলানা মুফতি আমির হামজা গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর পশ্চিমপাড়া জামে মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন। জুমার নামাজে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং আলেম-ওলামারা অংশ নেন। নামাজ শেষে মুফতি আমির হামজা স্থানীয় নেতা-কর্মী ও মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে তাঁর শ্বশুরবাড়ি হওয়ায় তিনি এ এলাকার মানুষের কাছে সুপরিচিত।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া