আলমডাঙ্গা উপজেলার খাসকররা ফাউন্ডেশনের আয়োজনে খাসকররা ফুটবল লিগ সিজন-৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে খাসকররা মাঠে অনুষ্ঠিত ফাইনালে ইউনিয়ন বিএনপি দল ও পল্লব জুয়েলার্স একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়াই টাইব্রেকারে। টাইব্রেকারে জয়ী হয়ে ইউনিয়ন বিএনপি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও খাসকররা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মোমিন মালিতা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি মানুষের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, অতীতেও এ ধরনের উদ্যোগ থাকলে যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার ও সামাজিক অবক্ষয় অনেকাংশে কমানো সম্ভব হতো। বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, পরিবর্তিত বাংলাদেশ হবে আরও নিরাপদ, বাসযোগ্য ও উন্নয়নমুখী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আনছার আলী জোয়ার্দ্দার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও খাসকররা বাজার কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিণ্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জিহাদ, উপজেলা যুবদলের সদস্য ও খাসকররা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, উপজেলা যুবদলের সদস্য আব্দুল লতিফ, খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর আলম ও বুলবুল আহমেদ শিপন, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, খাসকররা ফাউন্ডেশনের সভাপতি শিমুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিস ও নেট ব্যবসায়ী মো. মোনায়েম হোসেন। খেলা পরিচালনা করেন সোলাইমান হক। ধারাভাষ্য দেন হানজালা, বিল্লাল শেখ ও আরিফ বিশ^াস।
সমীকরণ প্রতিবেদক