বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলমডাঙ্গায় মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ এবং মাতৃদুগ্ধ বিকল্প বিধি, ২০১৭ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিার পরিকল্পনা অফিসার ডা. শারমিন আক্তারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, প্রাণিসম্পদ অফিসার এসএম মাহমুদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান রেজা, আনসার ভিডিপি অফিসার ফেরদৌসী খাতুন, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান মেহেরাজ হোসেন, আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ওসমানপুর-প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল উদ্দীন, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার আসিফ জোয়ার্দ্দার অন্তর, পিকেএসপির উপজেলা সমন্বয়ক বিফুল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ক অফিসের স্টাফ মহসীন মোড়ল প্রমুখ।
ভ্রাম্যমান প্রতিবেদক,আলমডাঙ্গা