শুক্রবার, ৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা রেলবাজারস্থ ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়নের সদ্য প্রয়াত লাইন সম্পাদক কায়েসের শূন্য পদে ইমরান শেখকে নতুন লাইন সম্পাদক হিসেবে পদায়ন করা হয়।


ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আরিফ শেখ, সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন, সহসভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক বাপ্পি রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রকিব এবং প্রচার ও দপ্তর সম্পাদক আজগর আলী মুন্না।


এছাড়াও কার্যকরি কমিটির সদস্য রাজিব হোসেন, আতাউল শেখ, মতিয়ার রহমান মতি, আব্দুর রাজ্জাকসহ ইউনিয়নের অন্যান্য সদস্য এবং সাধারণ চালকরা সভায় অংশ নেন। উল্লেখ্য, খুলনা-৯৫৭/৯২ নিবন্ধনপ্রাপ্ত এ সংগঠনটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত।



কমেন্ট বক্স
notebook

আজ জীবননগরের স্থানীয় শহিদ দিবস