মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০২৬ ইং
দর্শনায় শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ


দর্শনা অফিস:
দর্শনা দারুস সুন্নাত সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের হাতে ফুটবল তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর আমির মো. সাহিকুল আলম অপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানা সহকারী সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম জাহিদ, ইসলামী ছাত্রশিবির দর্শনা থানা সভাপতি লোকমান হোসেন হৃদয় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মমিন। এছাড়া আল মিরাজসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিতরণকালে অতিথিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের মাঝে মাদকমুক্ত সমাজ গঠন, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ বিনোদন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলেও তারা মন্তব্য করেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়া বাজারের পূর্বের এডহক কমিটি বিলুপ্ত