বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় শরীফ

জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি
  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০২৬ ইং
দামুড়হুদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় শরীফ

দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আটকবর হলরুমে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীফুজ্জামান শরীফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


তিনি বলেন, ৫ আগস্টের এই দিনটি কেবল স্মরণ করার দিন নয়, বরং গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে শরীফুজ্জামান শরীফ বলেন, আগস্ট মাসকে ঘিরে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ফ্যাসিস্ট শক্তি কিংবা স্বার্থান্বেষী মহল যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তিনি সবাইকে ধৈর্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। তাই সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হতে হবে। দলীয় নেতাকর্মীদের এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলার কোনো বিকল্প নেই।


এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক দর্শনা থানা বিএনপির সভাপতি আবুল হাসনাত, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাশেম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলীসহ উপজেলা মুক্তিযোদ্ধা ও বিএনপির সংগঠনের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বিএনপির জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় শরীফুজ্জামান