বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়
  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, দোয়া ও মোনাজাত, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং পুরস্কার বিতরণ। বিভিন্ন কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশাসনের অফিসার, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আদর্শ ধারণের পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের বড় বাজার স্বংলগ্ন শহিদ হাসান চত্বরের জুলাই স্মৃতিস্তম্ভ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতেই পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এরপর পুলিশ সুপার রুহুল কবীর খানের খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভ বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সিভিলি সার্জন, দুর্নীতি দমন কমিশন (দুদক), চুয়াডাঙ্গা পৌরসভা, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস, জেলার কারাগার, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ জেলার সকল সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই অভ্যুত্থানের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এরপর এক মিনিট নীরবতা পালন শেষে চুয়াডাঙ্গা কালেক্টরেট মসজিদের পেশ ইমাম কবীর আহমেদের পরিচালনায় জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহিদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশে’ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ডিসি সাহিত্য মঞ্চে’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ আগস্টের দিনে ছাত্র-জনতার সাথে যা ঘটেছিল, তার ওপর আলোকপাত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফর নাহার।

এসময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন আমাদের শিখিয়েছে অন্যায়, বৈষম্য ও অধিকারহরণের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হলে পরিবর্তনের পথ তৈরি হয়। তরুণ সমাজ ও শিক্ষার্থীদের সাহস, প্রত্যয় ও আত্মত্যাগ এই গণঅভ্যুত্থানকে একটি ঐতিহাসিক গণআন্দোলনে পরিণত করেছে। আমাদের তরুণ প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব এবং আমাদের প্রধান অনুপ্রেরনা এবং সে অনুপ্রেরনা এবং চেতনার হাত ধরেই আমাদের জুলাই যুদ্ধ এসেছে। জুলাইয়ের প্রতিটি ঘটনাকে আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। প্রতিটি ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের সমাজে কোনো বৈষম্য থাকবেনা বলেই আমরা আন্দোলন করেছি। আমাদের দেশকে ভালোবাসতে হবে এবং সকল ধরণের ভেদাভেদ ভুলে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।



তিনিফ্যাসিবাদীর কথা উল্লেখ করে বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকার যেভাবে বাংলাদেশকে দখল করে রেখেছিল, সেই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা যেন আর কোনোদিন কোনোভাবে বাংলাদেশ দখল করতে না পারে, সে বিষয়ে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা সকলে দেশপ্রেমিক। আমরা দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। সবসময় এই দেশের ভালো করার চিন্তা করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। তাঁর বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন বাংলাদেশে একটি নতুন পরিচয় সৃষ্টি করেছে। ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়ার পরে আমরা বলছি বা বলা শুরু করেছি। কিন্তু যারা সে সময় সরাসরি আন্দোলনে ছিল, একমাত্র তারা ছাড়া কেউ ব্যাখ্যা করতে পারবে না। কিন্তু আমরা স্ব-চক্ষে চুয়াডাঙ্গার আন্দোলন দেখেছি। তিনি আরও বলেন, জুলাই কারও একার বিষয় নয়। বাংলাদেশের বিগত ১৭ বছরের ফ্যাসিজম বিতাড়িত করতে সবাই সবার পাশে দাঁড়িয়েছে সহোযোগিতা করেছে। এই আন্দোলনে জাতীয়তাবাদী দলের প্রায় ৪৭৬ জন নিহত হয়েছে।

চুয়াডাঙ্গার জুলাই শহিদ মাসুদ রানার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি চাকরি করতেন, অফিস টাইমে বিস্কুট এবং পানি বিতরণ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে শহিদ হয়েছেন। এটাও আন্দোলনের একটা অংশ। আমাদের ৫২ সালের ভাষা আন্দোলনের সময় অনেকে শহিদ হয়েছেন। বাংলাদেশের অধিকার আদায়ে এবং স্বাধীন করতে তাদেরও অবদান ছিল। এখনও তাদের শ্রদ্ধা এবং সম্মান জানানো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। তেমনই জুলাই যোদ্ধাদের নামও ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং শ্রদ্ধার সাথে বাংলাদেশের মানুষ স্মরণ করবে।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যারা এই চুয়াডাঙ্গার জন্য কাজ করতে চাও, আমাদেরকে বলবে আমরা সহোযোগিতা করব। আন্দোলনের সময় জুলাইযোদ্ধাদের সাথে সব সময় আমাদের যোগাযোগ ছিল। ঢাকাতে আমার বাড়িতেও হামলা হয়েছিল। ২২ জুলাই মিরপুর-২ এ যে আন্দোলন হয়েছিল, সেখানে সন্ধ্যার পরপরই ছাত্রলীগ এবং পুলিশ একসাথে এসে আমার বাড়িতে হামলা করে। সেখানে জানালার কাঁচ ভেঙে আমার ছেলে আহত হয়।

এসময় তিনি আরও বলেন, কারোর সাথে কারোর কোনো তুলনা করতে চাই না এবং স্ব-স্ব অবস্থান থেকে সবাইকেই আমাদেরকে সম্মানিত করতে হবে। যে যতটুকু কাজ করেছে এবং যার যতটুকু সম্মান পাওয়া প্রয়োজন তাকে ততটুকু সম্মানিত করে আমরা সবাইকে নিয়ে একসাথে পত চলতে চাই।

সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নুসরাত জাহানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজবংশী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গার জুলাই শহিদ মাসুদ রানার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফা, জুলাই শহিদ শুভর বাব আবু সাঈদ, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাবুদ্দীন, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দীপক কুমার সাহা, তথ্য অফিসার শিল্পী মন্ডল, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক তানভির আহমেদ অনিক, সদস্যসচিব রনি বিশ^াস, জুলাই যোদ্ধা সিরাজুম মুনিরা, হাসনা জাহান খুশবু, আলমডাঙ্গা উপজেলার বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।




এসময় ২টি শহিদ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার এবং জেলা পরিষদেও পক্ষ থেকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও ৫২ জন জুলাই যোদ্ধাকে জেলা প্রশাসকের পক্ষ থেকে যাতায়াত ভাড়া ১৫০০ টাকা ও জেলা পরিষদের পক্ষ থেকে ১০০০ টাকা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক শহিদ শাহরিয়ার শুভ এবং শহিদ মাসুদ রানার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হাট-বাজারে সুবিধাজনক সময়ে চলচ্চিত্র প্রদর্শনী এবং সরকারি হাসপাতাল, কারাগার,  শিশু পরিবার, শিশু পুনর্বাসন, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এদিকে, যথাযোগ্য মর্যাদায় গতকাল বুধবার ছাত্র-জনতার গণঅভ্যুথান দিবস উপলক্ষে ডা. আফছার উদ্দিন কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. মাহবুল  ইসলাম সেলিমের সভাপতিত্বে প্রভাষক মো. মনিরুল ইসলাম পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলার প্রভাষক মো. কুদরাত-ই-খুদা। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিশেষ অতিথি শিক্ষানুরাগী মো. মনিরুজ্জামান জোয়ার্দ্দার।  

সরোজগঞ্জ:

গত ২০২৪ সালের ৫ আগস্টে আজকের এই দিনে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পতনের স্মৃতিচারণে চুয়াডাঙ্গার সদরে সরোজগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে সরোজগঞ্জ বাজারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়, সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদরগঞ্জ বাজার ও ডিঙ্গেদহ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এবং জামায়াত, শিবিরের নেতা-কর্মীসহ এনসিপির নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে ৫ আগস্টের স্মৃতি স্মরণে দিবসটি পালন করেন। এছাড়া সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই শহিদদের স্মৃতি স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল বুধবার সকাল দশটায় উপজেলার কয়রাডাঙ্গা শহিদ মাসুদ রানার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর উপজেলার মসজিদগুলোতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার সভাপতির বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস পৌঁছে দেওয়া এবং তাঁদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের দায়িত্ব। শহিদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

শহিদ মাসুদ রানার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে মাসুদ রানা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শারমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এ. এস. এম. মাহামুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার-কর্মচারীরা।

এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মামুন রেজা, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, পৌর জামায়াতে ইসলামীর আমির মাহের আলী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাকিব মাহমুদ। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদায় জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মশিউর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, উপজেলা জামায়াত ইসলামের আমীর নায়েব আলী, উপজেলা এনসিপির আহ্বায়ক গোলাম সরোয়ার ছোটন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের অফিসার-কর্মচারী, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি আহত ও অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি জানিয়ে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা শেষে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

জীবননগর:

জীবননগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। 

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, জীবননগর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সোলায়মান শেখ, পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুশফিকুর রহমান, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফিরোজ হোসেন, উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাওলানা আবু বক্কর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, চুয়াডাঙ্গা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, সাংবাদিক ওমর ফারুক ফারুকসহ বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনা সমুন্নত রেখে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মেহেরপুর:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মেহেরপুরে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর কলেজ মোড়ে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহিদদের স্মরণ করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন জেলা প্রশাসনের পক্ষে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জেলা পুলিশের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন।

পর্যায়ক্রমে জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, সরকারি কলেজের পক্ষে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, মেহেরপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. এটিএম আবু সাঈদ, গণপূর্ত বিভাগের পক্ষে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রকিবুল ইসলাম, জেলা আনসারও ভিডিপির পক্ষে জেলা কমান্ড্যান্ট আল-আমিন, সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আনজুমান আরা, মেহেরপুর জেলা বিএনপির পক্ষে জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামির পক্ষে জেলা সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে উপপরিচালক সঞ্জীব মৃধা, প্রাণিসম্পদ বিভাগের পক্ষে প্রাণিসম্পদ অফিসার তোফাজ্জল হোসেন, জেলা খাদ্য অফিসের পক্ষে সদর উপজেলা খাদ্য অফিসার এরশাদ আলী, সড়ক বিভাগের পক্ষে নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে ডা. রফিকুল আলম, যুব উন্নয়নের পক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের পক্ষে ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আব্দুর রাহিম, মৎস্য অধিদপ্তরের পক্ষে জেলা মৎস্য অফিসার রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সদস্য সচিব রকিবুল হাসান রিপনসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র্যাব, পল্লী বিদ্যুৎ সমিতি, পানি উন্নয়ন বোর্ড, এনসিপি, বিএডিসির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, সমবায় অফিসার এনামুল হক, জেলা কৃষি বিপণন অফিসার তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইদুর রহমান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংস্থা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করে।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

মুজিবনগর:

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনে শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু শাহমার সভাপতিত্বে এবং উপ-খাদ্য পরিদর্শক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী, উপজেলা ইমাম সমিতির সভাপতি তৌহিদ হোসেন, এনসিপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাহিদ ইসলামসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বারাদী:

মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির মাধ্যমে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের হাতেই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, সত্য ও ন্যায়ের পথে চলতে হবে, মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে।’

ঝিনাইদহ:

নানা কর্মসূচির মধ্যদিয়ে ঝিনাইদহ জেলাজুড়ে শ্রদ্ধায় ও আবেগে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাকলাপাড়ার জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এরপর শহিদ পরিবারের সদস্য, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, বিআরটিএসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফিরাত ও স্বাধিকার চেতনার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে এক নতুন বিপ্লবের সূচনা করেছিল। যে মহান স্বপ্ন ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে তরুণরা জীবন উৎসর্গ করেছেন, তা বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সে লক্ষ্যে তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব।’

শ্রদ্ধা নিবেদনকালে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, ‘জুলাইয়ের শহিদরা আমাদের গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্থায়ী প্রেরণা। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শহিদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে এবং শহীদদের স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ‘জুলাইয়ের চেতনা ছিল গণমানুষের ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। কিন্তু দুঃখের বিষয়, এখনো সব হত্যাকাণ্ডের বিচার কাজ চূড়ান্ত রূপ পায়নি। অনতিবিলম্বে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়নই হবে তাদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব তারেক রেজাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত শহিদ পরিবারের স্বজনরা অশ্রুসিক্ত কণ্ঠে শহিদদের আত্মত্যাগের রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি, জুলাইয়ের চেতনার পূর্ণ বাস্তবায়ন এবং নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

হরিণাকুণ্ডু:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদ রাকিবুল ইসলামের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতৃবৃন্দ শহিদ রাকিবুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।

এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ, পৌর যুবদলের সভাপতি রফিকুল ইসলাম নাসির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন, যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রিপন, যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠু, সদস্যসচিব মো. শামীম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিপন আহাম্মেদ প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বিএনপির জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় শরীফুজ্জামান