সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিদ্যুতের দাম বাড়ল ৫.৩%

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০১৭ ইং
বিদ্যুতের দাম বাড়ল ৫.৩%
সমীকরণ ডেস্ক: গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আবার বাড়িয়েছে সরকার; এর ফলে প্রতি মাসে বাড়তি টাকা গুণতে হবে ভোক্তাদের। এই দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এ হার আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে বিইআরসি জানয়েছে। নতুন হারে আবাসিকে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের খরচ বাড়বে ১৫ টাকা, ১৫০ ইউনিটে ৪৮ টাকা, ২৫০ ইউনিট পর্যন্ত ৯০ টাকা, ৪৫০ ইউনিট পর্যন্ত ১৯৬ টাকা এবং ১০০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাড়বে ৬০৪ টাকা। তবে নূন্যতম বিল তুলে দেওয়ায় কম বিদ্যুৎ ব্যবহারকারীদের খরচ কমবে। ১৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাঁচবে ১৭ থেকে ২২ টাকা। দাম বাড়ানো হয়েছে কেবল খুচরা পর্যায়ে; পাইকারিতে বিতরণ কেন্দ্রগুলোর জন্য বিদ্যুতের দাম বাড়ছে না। গতকাল বৃহস্পতিবার মূল্য বৃদ্ধির ঘোষণার সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, `বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানিগুলোর বিতরণ খরচ বৃদ্ধি বিবেচনায় খুচরা মূল্যহার বৃদ্ধি করা হয়েছে।` ‘লাইফ লাইন’ গ্রাহকদের নূন্যতম চার্জ তুলে দেওয়ার গরিব মানুষরা উপকৃত হবেন বলে মনে করছেন তিনি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড