দামুড়হুদায় সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক প্রকল্পসমূহের প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে বিএনপির উদ্যোগে একটি সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি সলেমান মল্লিক, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, জেলা কৃষক দলের সভাপতি মোকাররম হোসেন, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ উপজেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দলীয় নেতা-কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করা, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিবেদক দামুড়হুদা