সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ঝিনাইদহের মহত আলীর ৩০ হাজার টাকা খোয়া

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০১৭ ইং
অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ঝিনাইদহের মহত আলীর ৩০ হাজার টাকা খোয়া
নিজস্ব প্রতিবেদক: অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে কাচামাল ব্যবসায়ী বৃদ্ধ মহত আলীর ৩০ হাজার টাকা খোয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার রনেজপুর গ্রামের মহত আলী (৭০) একজন কাঁচামাল ব্যবসায়ী। গতকাল সে ব্যবসার কাজে বাসযোগে ঝিনাইদহ থেকে মেহেরপুর যাচ্ছিলেন। বাসটি চুয়াডাঙ্গা বাস টার্মিনালে আসলে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে সংজ্ঞাহীন করে তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় অজ্ঞানপার্টির সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড