শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মারা গেলেন আলমডাঙ্গার কারারক্ষী রেজাউল ইসলাম বাপ্পি

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৬ ইং
মারা গেলেন আলমডাঙ্গার কারারক্ষী রেজাউল ইসলাম বাপ্পি

দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই শেষে মারা গেলেন আলমডাঙ্গা পৌরসভার কোর্টপাড়া এলাকার বাসিন্দা ও বাংলাদেশ কারা অধিদপ্তরের কারারক্ষী রেজাউল ইসলাম বাপ্পি (৪৭)। গত বুধবার দিবাগত রাত একটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি কোর্টপাড়া এলাকার  একরামুল হকের ছেলে।


পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পায়ুপথের সংক্রমণজনিত জটিল রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, রেজাউল ইসলাম বাপ্পি বাংলাদেশ কারা অধিদপ্তরের অধীনে খুলনায় কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়। জানাজায় খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা থেকে কারা অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সহকারী প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা এবং কারারক্ষী মামুন, লিটন, স্বপন, ইমরান হোসেন, তারেক হোসেন, আল মামুন ও মসলেম আলী।


এছাড়া জানাজায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুল হক পিণ্টু, সাইফুল ইসলাম, ডা. ফারুক হোসেন, ডা. বেলু, সোহরাব হোসেন, আমিরুল ইসলাম মণ্টু চেয়ারম্যান, জহুরুল ইসলাম, জব্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বজন ও বিপুল সংখ্যক এলাকাবাসী।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদার জয়রামপুর তালপুকুরে ডুবে শিশুর মৃত্যু