শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৬ ইং
দর্শনায় বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

দর্শনা পৌর এলাকার পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে চারজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশনায় দর্শনা থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল দর্শনা পৌরসভার শান্তিপাড়া এলাকা এবং সীমান্তবর্তী জয়নগর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃতরা হলেন, দর্শনা পৌর শহরের শান্তিপাড়া এলাকার মৃত টুকু মিয়ার ছেলে জসিম মিয়া (৪৭), একই এলাকার ফারুক হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭), সীমান্তবর্তী জয়নগর গ্রামের মৃত আজাদ হোসেনের ছেলে মাগরিব হোসেন (৪০) এবং একই গ্রামের আব্দুস সামাদ ওরফে জাম্বুর ছেলে মারুফ হোসেন (২৬)।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর জসিম মিয়াকে সামারি ট্রায়ালের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর তিনজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।


দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদার জয়রামপুর তালপুকুরে ডুবে শিশুর মৃত্যু