বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০২৬ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে আসামিবিহীন ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল বুধবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬০/১৩৭-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার সীমক্ষেতের দক্ষিণ-পশ্চিম পাশ থেকে সুবেদার মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের হিরনের আমবাগানের পাশ থেকে নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন আরও ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানায়, উদ্ধার করা ভারতীয় মদ জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ