কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট ব্যাংকিং আন্দুলবাড়ীয়া আউটলেটের উদ্যোগে গ্রাহকসেবা মাস উপলক্ষে অষ্টম বর্ষপূর্তি ও নবম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের দোয়েল চত্বরে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট ব্যাংকিং আন্দুলবাড়ীয়া আউটলেটের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্দুলবাড়ীয়া আউটলেটের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জীবননগর শাখার ব্যবস্থাপক খন্দকার মো. আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম স্বপন, মহেশপুর উপজেলার বাকসপোতা ও গুড়দহ এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারী হাবিবুর রহমান (রিপন), ভৈরবা ও সামন্তা এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক, হাসাদাহ এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান এবং আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের আন্দুলবাড়ীয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম মামুন।
গ্রাহকদের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন মো. ওমর ফারুক খান, কাজী তরিকুল ইসলাম রিপন এবং পল্লী চিকিৎসক মাহামুদুর রহমান (খোকন)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া আউটলেটের ডেস্ক ইনচার্জ রাশেদুল ইসলাম (জয়), ক্যাশ ইনচার্জ জেনিকা সুলতানা, সিনিয়র অফিসার জাহিদুল ইসলাম, হাজী আকরাম হোসেন, হাজী আজিজুর রহমান মণ্ডল, হাজী আতিয়ার রহমান, ডা. খন্দকার মিজানুর রহমান, আসাদুজ্জামান আড়িয়াল, আশরাফুন নাহার শোভা, সাংবাদিক শেখ রাশেদুজ্জামান রাশেদসহ শতাধিক নারী-পুরুষ গ্রাহক।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া