জীবননগরে মোটরসাইকেল চেকিংয়ের চেকপোস্ট বসিয়ে কার্যক্রম চালিয়েছে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে ট্রাফিক সার্জেন্ট সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতাল সড়ক, জীবননগর বাসস্ট্যান্ড, দত্তনগর সড়ক ও চ্যাংখালী সড়কে মোটরসাইকেল চেকিং করে। এসময় তারা হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন। তারা দুই শতাধিক গাড়ি যাচাই-বাছাই করে বিভিন্ন অভিযোগে ৪০টি গাড়ির মামলা দেয়।
চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাজমুল হুসাইন বলেন, সকাল থেকে জীবননগর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেল চেকিং করা হয়। গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই-বাছাই করা হয়। বিশেষ করে অনটেস্ট গাড়িগুলোর ওপর বেশি নজরদারি করা হয়। আজ প্রায় ২০০ অধিক গাড়ি চেক করে ৪টি মামলা দেওয়া হয়েছে।
জীবননগর অফিস