মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ৪০ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০২৬ ইং
দামুড়হুদায় ৪০ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

দামুড়হুদা মডেল থানা-পুলিশ মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল এসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটক হাফিজুল হক ওরফে মিঠুন (৩৩) মুন্সিপুর মাঝপাড়া গ্রামের জালাল বিশ্বাসের ছেলে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে মুন্সিপুর (মাঝপাড়া) গ্রাম থেকে তাকে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই সবুজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে মুন্সিপুর (মাঝপাড়া) গ্রামের জালাল বিশ্বাসের ছেলে হাফিজুল হক ওরফে মিঠুনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা নেভি ব্লু রঙের কাপড়ের বাজারের ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।


এ ঘটনায় এসআই সবুজ উদ্দিন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় মামলা দায়ের করেন (যার মামলা নম্বর ১১, তারিখ ২৮ জুলাই ২০২৬)। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, গতকাল বুধবার তাকে চুয়াডাঙ্গা আদালতে সমর্পণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মিস্ত্রীপাড়ার জয়