দামুড়হুদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় দিবসটি সফল ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ও জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি আবেদ উদ্দৌলা টিটন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমান, জামায়াতের সহকারি সেক্রেটারি আবুল বাসার, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমীকরণ প্রতিবেদন