শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০২৬ ইং
জীবননগরে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার

জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি জানায়, সীমান্ত পিলার ৬৮/৫-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের মো. সজলের আমবাগানের পাশের একটি স্থানে সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিবিহীন অবস্থায় ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

দীর্ঘ ১৮ মাস পর মহেশপুরের কিশোরী নিঝুম হত্যার রোমহর্ষক রহস্য উদ্ঘাটন