চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে জীবননগর উপজেলার ফুটবল দল বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার জীবননগর উপজেলা দল ও জীবননগর পৌর দলের মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হয়।
ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য (০-০) ড্র হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য জীবননগর দলের চূড়ান্ত তালিকা নির্ধারণ করেন বাছাই কমিটির সদস্যরা। এর আগে পৃথক বাছাইপর্বের মাধ্যমে জীবননগর উপজেলা দল ও পৌর দল গঠন করা হয়। পরে গতকাল সোমবার এই দুই দলের মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের জন্য জীবননগর প্রতিনিধিদল নির্বাচন করা হয়।
খেলা উপভোগ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দীন মোড়ল, জীবননগর পৌর বিএনপির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব শাহজাহান কবীর, টিম বাছাই কমিটির আহ্বায়ক মামুনুরজ্জামান আদুন, সদস্য সাইদুর রহমান ও শফিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিমন, সদস্য মামুন নীরবসহ ক্রীড়াপ্রেমী দর্শকেরা।
সমীকরণ প্রতিবেদন