মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক বিষয়ে রোড শো

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক বিষয়ে রোড শো

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় রোড শো অনুষ্ঠিত হয়েছে। এসময় নিরাপদ সড়ক বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে এসব অনুষ্ঠিত হয়। বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেল এ রোড শো ও লিফলেট বিতরণের আয়োজন করে। রোড শো ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, ট্র্যাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও মো. নাহিদ হাসান, উচ্চমান সহকারী সাকিরুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে ১৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণের উদ্বোধন