রবিবার, ২৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের রুকনদের নিয়ে শিক্ষা শিবিরে রুহুল আমিন

সংগঠনের সিদ্ধান্ত দৃঢ়চিত্তে মানতে হবে
  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০২৬ ইং
আলমডাঙ্গায় জামায়াতের রুকনদের নিয়ে শিক্ষা শিবিরে রুহুল আমিন

আলমডাঙ্গা উপজেলা অঞ্চলের রুকনদের নিয়ে চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বর্তমান পরিস্থিতিতে সংগঠনের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন। তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্ত দৃঢ়চিত্তে মানতে হবে। নিজের ইচ্ছামতো চলার সুযোগ নেই। সংগঠন পদ্ধতি ও গঠনতন্ত্র অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।


তিনি আরও বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সকল প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে। এর বাইরে যাওয়া মানে সংগঠনের সিদ্ধান্তকে নিজের পছন্দের সঙ্গে তুলনা করা।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।


শিক্ষা শিবিরে ‘আখিরাতের প্রস্তুতি’ বিষয়ে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। তিনি বলেন, "বৃদ্ধ হওয়ার আগে যৌবনের গুরুত্ব উপলব্ধি করতে হবে। যৌবন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। মৃত্যু আসার আগেই জীবনের গুরুত্ব বুঝতে হবে। এজন্য কুরআন ও হাদিসের জ্ঞান অর্জনের পাশাপাশি সুস্থ জীবন গড়তে হবে।" 


অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন কুষ্টিয়া পৌর মেয়র প্রার্থী সুজাউদ্দিন জোয়ার্দার। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা আইন ও আদালত সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, ভাংবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী কাইয়ুম উদ্দিন হীরক।


এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী, গাংনী আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিন, পৌর আমির মাহের আলী, সাবেক উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, জিএ থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, সাইফুল্লাহ হাসান, আহসান, বদর মেম্বার, বেলাল হোসেন, মেহেদী হাসান, গোলাম মুক্তাদির, মোহাম্মদ আলী, শফিউজ্জামান মিঠুসহ অনেকে।



কমেন্ট বক্স
notebook

প্রেসিডেন্ট নির্বাচনে তাড়াহুড়া নয়