জীবননগরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এবং জাতীয়ভাবে নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলা পরিষদেন সভাকক্ষে এই দুই সভার আয়োজন করা হয়। দুটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
এর মধ্যে বেলা সাড়ে ১১টায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বিষয়ক প্রস্তুতিমূলক সভা এবং দুপুর ১২টায় জাতীয়ভাবে ‘নজরুল বর্ষ’ উদ্যাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দীন মোড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোখছেদুর রহমান রিমন, এনসিপির চুয়াডাঙ্গা জেলার সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, চ্যানেল নাইনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণের সহকারী বার্তা সম্পাদক ফেরদেীস ওয়াহিদ প্রমুখ।
এদিকে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার বেলা তিটায় ইউনিয়ন টিম বাছাই, রোববার বেলা ৩টায় পৌরসভা টিম বাছাই এবং সোমবার বেলা ৩টায় ফাইনাল অনুষ্ঠিত হবে।
সমীকরণ প্রতিবেদক